অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গতকাল সোমবার ভোরে দুটি চাপাতিসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের জুয়েল মিয়া (২৫), টঙ্গীর হাসান মিয়া (৩০), জসিম উদ্দিন (২৩) ও বেলাল উদ্দিন (২৪)৷ টঙ্গী থানার এসআই হাসানুজ্জামান জানান, সোমবার ভোরে বড়বাড়ি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে টহল পুলিশ তাঁদের আটক করে৷ তাঁদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে৷ সকালে তাঁদের গাজীপুর আদালতে পাঠানো হয়৷