অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় গত শনিবার রাতে জয়দেবপুর থানার পুলিশ তিন তরুণকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সদরের ইটাহাটা এলাকার লিটন মিয়া, জামালপুরের দেওয়ানগঞ্জের মাদানিচর এলাকার বিজন হোসেন ও শেরপুরের নকলা উপজেলার গোরতা বাজার এলাকার মানিক মিয়া। পুলিশ লিটন মিয়ার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল জব্দ করে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।