অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডীপুর এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, পাঁচটি গুলি, ৩০ বোতল ফেনসিডিল ও ২০ বোতল মদ উদ্ধার করা হয়। রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, খোকনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।