প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় দুই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভাতরন্ড গ্রামের ব্যবসায়ী এন্তাজ আলী সোমবার রাত আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে বাড়ি ফিরছিলেন। নিয়ামতপুর ও নাচোলের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে দুজন এসে অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা লুট করে।
নওগাঁ সংবাদদাতা