অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় তিনটি পিস্তল, ১২টি গুলি ও ছয়টি ম্যাগাজিনসহ হোসেন আলী মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। হোসেন মণ্ডলের বাড়ি সদর উপজেলার শালুকা গ্রামে। পরে তাঁকে নওগাঁ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। ওই থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর সার্কেলের পরিদর্শক সাইদুর রহমান মামলা করেছেন।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি