প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের চেলোপাড়া থেকে গত শনিবার রাতে অভিযান চালিয়ে দেশে তৈরি আগ্নেয়াস্ত্রসহ রাহবীর আল মুহি (২৪) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুহি চেলোপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সদর থানার ওসি আবু হায়দার মো. ফয়জুর রহমান জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।