প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলায় গত শুক্রবার একটি বিদেশি পিস্তল ও একটি গুলিসহ ফারুক মিয়া ওরফে কালা ফারুক (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার বলেন, উপজেলার গজারিয়া এলাকায় ফারুকের বাড়িতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে ওই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।