অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রাম থেকে গত রোববার দিবাগত রাতে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে একটি রিভলবার ও ১২টি গুলিসহ নাছিম উদ্দিন মণ্ডল (২৮) নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছেন। নাছিম উপজেলার মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। র্যাব-১২ পাবনা ক্যাম্প জানায়, দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালানো হয়। বাড়ি তল্লাশি করে গুলিসহ অস্ত্র পাওয়া যায়। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। পাবনা অফিস