অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অস্ত্রসহ ইকবাল মিয়া (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি জেলার কুলাউড়া উপজেলায়। গত রোববার রাতে উপজেলার টেংরা ইউনিয়নের মনাটিলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগীরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার, দুটি কার্তুজ এবং ঘরের তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করে। রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) হিল্লোল রায় বলেন, ডাকাতির প্রস্তুতির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে।