অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানি গ্রাম থেকে বিদেশি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছেন র্যা ব-১১-এর সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরে র্যা ব কুমিল্লার উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক খুরশীদ আলমের নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মুন্সীরহাট ইউনিয়নের পেলনা গ্রামের ইমাম হোসেন (৩৫) ও একই ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের আবুল খায়ের (৪২)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দেশীয় একটি এলজি, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়। র্যা ব-১১ কুমিল্লার উপপরিচালক খুরশীদ আলম বলেন, এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।