অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে গত রোববার দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি মরকুন এলাকায়। পুলিশ তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করেছে। তাঁর বিরুদ্ধে টঙ্গী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার গাজীপুর জেলা কার্যালয়ের এসআই আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুর প্রতিনিধি