অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং থেকে এলজি, গুলি, রামদা, মোটরসাইকেলসহ মো. সাদ্দাম হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। ২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, সাদ্দামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|