অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট র‌্যাব-৫-এর সদস্যরা জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুর বাজারে বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন। পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাঁকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ওই যুবক আবু তাহেরের (৩০) বাড়ি পাঁচবিবির দানেজপুর গ্রামে। তাঁর কাছ থেকে পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি