অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চার ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা তিনটায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীবাড়ি হিন্দুপাড়া এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সালাহউদ্দিনের দুই ছেলে সাইফুল ইসলাম, মাহবুবুল হাসান ও তাঁদের সহযোগী কবির ও মনির। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।