প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে খায়রুজ্জামান খাজা (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮-এর একটি দল। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এলাকার হাবিবুল বাশারের খামারের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খায়রুজ্জামান খাজা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি কানাইপুর ইউনিয়ন বিএনপির একজন কর্মী। র্যা ব জানায়, তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিনসহ তিনটি গুলি, দুটি রামদা, চারটি টর্স, একটি করাত ও রশি উদ্ধার করা হয়। মধুখালী থানার ওসি রুহুল আমিন বলেন, এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে খায়রুজ্জামান খাজাসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গতকাল শনিবার ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে।