অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে গতকাল ভোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাতটি গুলিসহ বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিল্লাল ঢাকার যাত্রাবাড়ী থানার বাসিন্দা। সিরাজগঞ্জের র্যাব-১২-এর গোয়েন্দা শাখার এসআই জহিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ