অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্রসহ তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তারা হলো ইদু ওরফে হাতকাটা ইদু ও রাব্বী ওরফে সোহেল। গত বুধবার রাতে নগরের সিআরবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, চারটি গুলি ও আটটি কিরিচ জব্দ করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। এ ছাড়া ইদুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনে ১৩টি এবং রাব্বীর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।