অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিদেশি পিস্তলসহ মো. শামীম ভূঁঞা ওরফে রাসেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম। তিনি বলেন, রাসেলের কাছ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ দুটি গুলি পাওয়া গেছে। তাঁকে ফেনী সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।