প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে র্যা ব-১২-এর সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে উল্লাপাড়া উপজেলার রামারচর এলাকা থেকে একটি শুটারগান, একটি গুলিসহ রেজাউল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন। পরে তাঁকে অস্ত্রসহ সলঙ্গা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রেজাউল উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি দাদপুর গ্রামের মৃত জেল হকের ছেলে। সলঙ্গা থানার এসআই এনামুল হক জানান, র্যা ব-১২-এর সদস্যরা রেজাউলকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি