অস্ত্রসহ গ্রেপ্তার চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বুধবার চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, দুটি পাইপগান, সাতটি গুলি, গ্রিল কাটার যন্ত্র ও একটি নৌকা জব্দ করা হয়।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনির মাঈনুল ইসলাম (২০), সাভারের রাজু সাহা (২৫), ধামরাইয়ের নাছির উদ্দিন (২৫) ও মানিকগঞ্জের সিঙ্গাইরের আক্কাস আলী (৩৮)।