প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র-গুলি রাখার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সুমন চক্রবর্তী। গতকাল শুক্রবার বেলা পৌনে একটার দিকে নগরের সিটি গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, অস্ত্রের উৎস সম্পর্কে জানতে সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।