অস্ত্রসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে গতকাল সোমবার অস্ত্রসহ শফিকুল ইসলাম কালু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে তিনটি গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। র্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক মেজর মো. আবু সাঈদ খান বলেন, গতকাল ভোরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ কলোনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। শফিকুল চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাত।