অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ আমির হোসেন ও মনির হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার এসআই মোনায়েম হোসেন বলেন, দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নুর নবী উত্তর দত্তপাড়া গ্রাম থেকে বুধবার ভোরে একটি কাটাবন্দুক ও একটি গুলিসহ আমির হোসেন ওরফে কালু নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। পৃথক অভিযানে পুলিশ সদর উপজেলার দক্ষিণ মাগুরী এলাকা থেকে একটি এলজি ও দুটি গুলিসহ মনিরকে গ্রেপ্তার করে।