অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে অস্ত্রসহ ডাকাতির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. ফারুক ও মো. ইব্রাহীম। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বিবিরহাট বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান প্রথম আলোকে জানান, বিবিরহাট বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, সাতটি গুলি, দুটি ছুরি, একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া হাটহাজারী ও ফটিকছড়ি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তাঁদের বিরুদ্ধে চারটি করে মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম