অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে একটি বিদেশি পিস্তল ও ছয়টি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে বলেন, গত বুধবার রাতে কয়েকজন যুবককে উপজেলার কিসমত ঘনিয়ামোড়া গ্রামে অবস্থান করতে দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে মো. জাহিদ ওরফে জাবেদ (৩০) ও ইমাম হোসেন (২২) নামের দুজনকে একটি বিদেশি পিস্তল ও ছয়টি গুলিসহ আটক করে। এ সময় কয়েকজন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাঁদের সেখান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।