অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকা থেকে গতকাল শনিবার পাঁচটি ককটেল, ছয়টি ধারালো অস্ত্রসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তার হওয়া দুজন হলেন শহরের মসজিদপাড়া মহল্লার মো. শাহজাহান (২০) ও চাঁদলাই গ্রামের আরিফুল ইসলাম (২০)। চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম বলেন, অস্ত্রসহ কিছু সন্ত্রাসী শিবতলা এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে অভিযান চালানো হয়। সেখান থেকে শাহজাহান ও আরিফুলকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, তিনটি রামদা, একটি ছোরা ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।