অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধলপুরে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা যুবকেরা হলেন আবদুর রহমান (২২), মহসিন (২০) ও রাসেল (২০)। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, বিকেল চারটার দিকে ধলপুর কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশের গলিতে ডাকাতির প্রস্তুতিকালে এই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ডাকাতি চেষ্টার মামলা করা হয়েছে।