অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কেইপিজেড এলাকা থেকে অস্ত্র, গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা তিনজন হলেন রেজাউল করিম, মো. শাহাদাত ও আবু সৈয়দ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও দুটি কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম