প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ। গ্রেপ্তার করা পাঁচজন হলো জয়নাল হোসেন, শ্যামল নাথ, মো. সোহেল, মো. ওয়াসিম ও মো. সালাউদ্দিন। র্যাব কর্মকর্তা বলেন, এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করার জন্য তারা চৌধুরীহাট এলাকায় জড়ো হয়। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় র্যাব। তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সড়কে ছিনতাই করে আসছিল।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম