প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান ও সেলিম রেজা নামের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মীকে অস্ত্র, গুলি, ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে বানেশ্বর এলাকার বেলপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে।গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষ ও সেলিম রেজা সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র।পুলিশ জানিয়েছে, আসাদুজ্জামান ও সেলিম রেজা রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে রাজশাহী থেকে পুঠিয়ায় যাচ্ছিলেন। পথে পবা থানা হাইওয়ে পুলিশ তাঁদের মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি করেন। এ সময় আসাদুজ্জামানের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।