অস্ত্রসহ জামায়াত ক্যাডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকা থেকে গত রোববার রাতে অস্ত্র, গুলিসহ জামায়াতের এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নাজিম উদ্দিন ওরফে নেজাম (৩০)। তিনি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া নয়াপাড়া এলাকার মৃত আলিম উল্লাহর ছেলে। সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা বলেন, নেজাম পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত জামায়াত ক্যাডার। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় ১১টি মামলা রয়েছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি