অস্ত্রসহ জামায়াত নেতার ছেলে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহরের মন্নুজান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গতকাল শুক্রবার রাতে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুসের ছেলে শাহ মোহাম্মদ শোয়েবকে (২২) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ইউএনবি।পুলিশ জানায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশের একটি টহল দল তাঁকে থামায়। এ সময় পুলিশ শোয়েবের শরীর তল্লাশি করে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।শোয়েবকে সোনাডাঙ্গা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।