অস্ত্রসহ ডাকাত টিপু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার ভোররাতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ শফিউল আলম ওরফে টিপু (২৫) নামের এক চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাগরে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে বলে মহেশখালী থানা-পুলিশ জানিয়েছে। পরে টিপুর বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা হয়।