অস্ত্রসহ ডাকাত দলের প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরে একটি মার্কেট থেকে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের প্রধান মোজামেঞ্চল হোসেন ওরফে মোজা ডাকাতকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মোজাম্মেলকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। মোজাম্মেলের বাড়ি সদর উপজেলার অশ্চদিয়া গ্রামে। তিনি একটি ডাকাতি মামলার ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং আরও কয়েকটি ডাকাতির মামলা তদন্তাধীন রয়েছে।