অস্ত্রসহ ডাকাত সরদার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় বিদেশি অস্ত্র ও গুলিসহ এক ডাকাতসরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীর নাম মোহাম্মদ ফিরোজ (২৮)। তাঁর কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অর্ধডজনের বেশি মামলা রয়েছে।