অস্ত্রসহ ডাকাতদলের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানার কেসি দে সড়ক থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ জাবেদ হোসেন (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, জাবেদ ডাকাতদলের সদস্য। গত বুধবার ভোরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি শুটার গানসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও তাঁর কাছ থেকে একটি চাপাতি, দুটি গুলি, পাঁচটি কার্তুজ ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বলেন, সাত-আটজনের একটি ডাকাতদল কেসি দে সড়কের পুরাতন গির্জা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে একটি চটের ব্যাগসহ জাবেদ ধরা পড়েন। ওই ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সদীপ কুমার দাশ জানান, জাবেদ নগরের কোতোয়ালি থানার বিভিন্ন বাসা ও প্রতিষ্ঠানে ডাকাতির কথা স্বীকার করেছেন।