অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দেশে তৈরি একটি ওয়ান শুটারগান, তিনটি গুলিসহ মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের দক্ষিণ খাঁপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর র্যা ব-৮-এর অধিনায়ক মেজর আবদুল্লাহ আল হাসান জানান, রাতে ওই তরুণের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রবিউলের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বসতবাড়ির দক্ষিণে গোয়ালঘর থেকে একটি ওয়ান শুটারগান ও বন্দুকের তিনটি গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে কোতোয়ালি থানায় একটি মামলা করেছে।