অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্রসহ তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ আলম। গত সোমবার রাতে নগরের খুলশী আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এলজি, একটি কার্তুজসহ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে খুলশী থানায়।
রাউজানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার: এদিকে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের নেওয়াজপাড়া এলাকায় স্থানীয় লোকজন মো. মানিক নামের এক যুবককে একটি দোনলা বন্দুক, চারটি কার্তুজসহ আটক করে পুলিশে সোপর্দ করে।