অস্ত্রসহ তিন ইউপিডিএফ সদস্য আটক
জেলার পানছড়ির মরাটিলা এলাকায় গতকাল শনিবার ভোর চারটায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকার প্রফুল্ল রঞ্জন কার্বারীপাড়ায় যৌথ অভিযান চালায়। অভিযানে সুনীল বিকাশ ত্রিপুরা (৩২), সুরেন্দ্র ত্রিপুরা (২৭) ও মহেন্দ্র ত্রিপুরাকে (৩১) অস্ত্রসহ আটক করে।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি একে-২২ বোরের রাইফেল, একটি পয়েন্ট ২২ রাইফেল এবং ৫০টি গুলি।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা আঞ্চলিক দল ইউপিডিএফের সদস্য। তারা ওই এলাকায় চাঁদাবাজি করত।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের সদস্য নিরণ চাকমা আটক ব্যক্তিদের মধ্যে সুনীল ত্রিপুরা ইউপিডিএফের সদস্য হলেও বািক দুজন স্থানীয় বাসিন্দা। তিনি অস্ত্রসহ আটকের ঘটনাকে সাজানো নাটক বলে দািব করেন।