অস্ত্রসহ তিন যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় একটি দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়েছে। তাঁরা হলেন হেমন্ত চাকমা (২০), মানস চাকমা (১৮) ও তপন চাকমা (১৮)। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী জানান, গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্রসহ ওই তিন যুবককে আটক করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।