অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন শহীদনগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হাসান (৪২), আবদুল কাদের (২৮) ও মো. শাহজাহান (২৫)। তাঁদের কাছে একটি দেশীয় এলজি পাওয়া গেছে।পুলিশ সূত্র জানায়, শহীদনগরের বাসিন্দা বাবুর বাড়ির সামনে অস্ত্রধারী পাঁচ-ছয় ব্যক্তি অবস্থান করছিলেন। গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের ধাওয়া করে। তিনজন ধরা পড়লেও ফোরকান ও মান্নান নামের আরও দুজন পালিয়ে যান। হাসানের দেহ তল্লাশি করে তাঁর লুঙ্গির ভেতরে একটি এলজি পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রধারী যুবকেরা সেখানে অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে তাঁরা স্বীকার করেছেন। এ ঘটনায় বায়েজিদ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।