অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা ও পুটিয়া ইউনিয়নের গোপিন্দী তেলিয়া গ্রামে গত রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নরসিংদী আন্তজেলা ডাকাতদলের সরদার নূরুল ইসলাম (৩০) ও আলামিন মিয়া (২৫)।পুলিশ জানায়, উপজেলার গোপিন্দী তেলিয়া গ্রামে গত রোববার রাতে অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র ও একাধিক ডাকাতি মামলার আসামি নূরুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে একটি ওয়ান শ্যুটার বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়।একই রাতে র্যাব-১১-এর একটি দল ইটনা গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও আন্তজেলা ডাকাতদলের সদস্য আলামিন মিয়াকে একটি বিদেশি নাইন এমএম পিস্তলসহ গ্রেপ্তার করে।