অস্ত্রসহ দুই নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকা থেকে দুটি একনলা বন্দুকসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কক্সবাজার সদরের আনোয়ারা বেগম (৩৫) ও মনোয়ারা বেগম (৪৫)। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) ধর্মেন্দু দাশ প্রথম আলোকে বলেন, সিটি গেট এলাকায় আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে হেঁটে যাচ্ছিলেন আনোয়ারা ও মনোয়ারা বেগম। তাঁদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তল্লাশিচৌকিতে নিয়ে আসা হয়। পরে দুজনের কাছ থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।