অস্ত্রসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পিস্তল ও কয়েকটি বইসহ দুজনকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে গতকাল বুধবার ভোরে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন ইটাগাছা গ্রামের নূর ইসলামের ছেলে ও জেলা শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বকুল (৩৫) এবং কলারোয়া উপজেলার মোচড়া গ্রামের সিরাজুল ঢালীর ছেলে ও শিবিরকর্মী বায়েজীদ ঢালী (২৬)। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশেমী বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল ও কিছু বইসহ ওই দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও রাষ্ট্রদ্রোহ আইনে মামলার প্রস্তুতি চলছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা