অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজারবাগে গতকাল সোমবার রাতে দুটি রিভলবারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন পুলিশের সঙ্গে গুলিবিনিময়কালে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন তানভীর (১৮) ও নূর মোহাম্মদ (২২)। তানভীরের পায়ে গুলি লেগেছে। আর পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়েছেন নূর মোহাম্মদ। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হক বলেন, গতকাল রাতে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনের পাশে চৌকি বসিয়ে তল্লাশি চলছিল। রাত সোয়া ১১টার দিকে একটি সাদা রঙের মোটরসাইকেলে তিন যুবককে থামায় পুলিশ। কাগজপত্র পরীক্ষার সময় হঠাৎ মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক যুবক দৌড়ে পালাতে শুরু করেন। পুলিশের টহল ভ্যানের গাড়িচালক ও এক সহকারী উপপরিদর্শক ওই যুবকের পিছু ধাওয়া করেন। পরে জনতার সাহায্যে মতিঝিল থানার পুলিশ ওই যুবককে ধরে। তাঁর নাম নূর মোহাম্মদ। তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।