অস্ত্রসহ নয় ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ডাকাতির প্রস্তুতিকালে গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়৷
ডাকাতদের মধ্যে ছয়জনের বাড়ি ময়মনসিংহে ও দুজনের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে৷
সদর উপজেলার পুবাইল এলাকার ভোগড়া বাইপাস সড়কে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে পুলিশ ওই নয়জনকে আটক করে৷ পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়৷