অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন হামকা গ্রুপের নেতা হাতকাটা জাহাঙ্গীর, মঈন উদ্দিন, বাবুল, জাহাঙ্গীর আলম ও রাজু।
গত বৃহস্পতিবার রাতে নগরের টাইগারপাস মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি এলজি, ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, হামকা গ্রুপ নামে ছিনতাইকারীরা নগরে দীর্ঘদিন ছিনতাই করে আসছে। টাইগারপাস মোড় এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশ হামকা গ্রুপের নেতা হাতকাটা জাহাঙ্গীরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।