প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. ইসমাইল (২৪)। গত সোমবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা মো. ইসমাইলের বাড়ি মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নে। তাঁর কাছ থেকে একনলা বন্দুক ও দুটি কার্তুজ পাওয়া গেছে। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ইসমাইলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।