অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত খাজা সুপার মার্কেটে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা (ডিবি) পাঁচটি গুলিভর্তি একটি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম সেলিম (২৮)। সোনারগাঁ উপজেলার কাঁচপুর খানকা এলাকার কেরামতউল্লাহ সরকারের ছেলে তিনি।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গতকাল মঙ্গলবার রাতে সেলিমের দেহে তল্লাশি চালিয়ে পাঁচটি গুলিভর্তি দেশীয় তৈরি পয়েন্ট ৩২ বোরের একটি রিভলবার উদ্ধার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।