অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গত বুধবার রাতে অস্ত্রসহ আশরাফুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে সবুজবাগের রাজারবাগ এলাকায় অভিযান চালায় র‌্যাব-৩-এর একটি দল। এ সময় ওই এলাকার হরিসভা মন্দিরের সামনে থেকে একটি পিস্তল, তিনটি গুলি এবং একটি করে ম্যাগাজিন, চাপাতি, ছোরাসহ আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক রাজধানীর বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।